অনুশীলনে মাথায় আঘাত পেয়ে হাসপাতালে শরিফুল
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১০:৩৩ AM

অনুশীলনে মাথায় আঘাত পেয়ে হাসপাতালে শরিফুল

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২৮/১২/২০২৫ ০৫:০৭:৩৫ PM

অনুশীলনে মাথায় আঘাত পেয়ে হাসপাতালে শরিফুল


বিপিএলের শুরুটা দুর্দান্ত হয়েছে চট্টগ্রাম রয়্যালসের। দল যখন ফুরফুরে মেজাজ তখনই রয়্যালস শিবিরে শঙ্কার মেঘ। অনুশীলনের সময় মাথায় আঘাত পেয়েছেন দলের অন্যতম সেরা পেসার শরিফুল ইসলাম। তবে স্বস্তির খবর হলো, আঘাত গুরুতর নয়। স্ক্যান রিপোর্ট ভালো আসায় বড় কোনো বিপদ ঘটেনি।

টানা দুই দিন খেলার পর আজ বিপিএলে ছিল বিরতি। এই সুযোগে নিজেদের ঝালিয়ে নিতে সিলেটের আউটার স্টেডিয়ামে অনুশীলনে নামে চট্টগ্রাম রয়্যালস। অনুশীলনের এক পর্যায়ে দুর্ঘটনাবশত সতীর্থ এক ক্রিকেটারের হাঁটুর সঙ্গে ধাক্কা লাগে শরিফুলের। এতে মাথার এক পাশে আঘাত পান বাঁহাতি এই পেসার। ঝুঁকি না নিয়ে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

চট্টগ্রাম রয়্যালসের টিম ডিরেক্টর হাবিবুল বাশার সুমন জানান, ‘ভয়ের কিছু নেই, সবকিছু ঠিক আছে। শরিফুলের স্ক্যান করা হয়েছে এবং রিপোর্টে কোনো সমস্যা ধরা পড়েনি।’

টুর্নামেন্ট শুরুর ঠিক আগমুহূর্তে মালিকানা জটিলতা ও বিসিবির দায়িত্ব নেওয়ার নাটকীয়তার মধ্য দিয়ে গিয়েছিল চট্টগ্রাম। তবে মাঠের ক্রিকেটে এর প্রভাব পড়তে দেননি শরিফুল-মেহেদীরা। উদ্বোধনী দিনে নিজেদের প্রথম ম্যাচে নোয়াখালী এক্সপ্রেসকে ৬৫ রানে হারিয়ে বড় জয় তুলে নেয় তারা। ওই ম্যাচে বল হাতেও উজ্জ্বল ছিলেন শরিফুল। ৩ ওভারে মাত্র ১৪ রান খরচ করে শিকার করেছিলেন ২ উইকেট।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর