বিয়ানীবাজার থানা পুলিশের চলমান অভিযানে মুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তুতিউর রহমান খানকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে ইউনিয়নের কোনাগ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৭৩ বছর বয়সী তুতিউর রহমান খানকে গ্রেপ্তার করা হয়। তাকে বিয়ানীবাজার থানায় দায়ের করা একটি মামলায় (মামলা নং–০১/১০৭) গ্রেপ্তার দেখানো হয়েছে।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক জানান, গ্রেপ্তারকৃত আসামিকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গত ১৫ ডিসেম্বর থেকে বিয়ানীবাজার থানা পুলিশ অপারেশন ডেভিল হান্ট ফেইজ–২ এর আওতায় নিয়মিত অভিযান পরিচালনা করছে। এর অংশ হিসেবে মামলার আসামি ও নিষিদ্ধ সংগঠনের সন্দেহভাজনদের গ্রেপ্তারসহ বিভিন্ন অপরাধ দমনে কার্যক্রম অব্যাহত রয়েছে।
আজকের সিলেট/প্রতিনিধি/এএসআর
বিয়ানীবাজার প্রতিনিধি 








