মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন

সিলেটে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৫, উদ্ধার ৪০ পিস ইয়াবা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭/১০/২০২৬ ০২:৩৯:০৬ অপরাহ্ন

সিলেটে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৫, উদ্ধার ৪০ পিস ইয়াবা


সিলেট মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পাশাপাশি ট্রাফিক পুলিশের পৃথক অভিযানে ১৫১টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) রাত ১২টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) এ অভিযান চলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী, ম্যাজিস্ট্রেট কর্তৃক সাজাপ্রাপ্ত ব্যক্তি এবং মেট্রোপলিটন অধ্যাদেশ অনুযায়ী অভিযুক্ত ব্যক্তিরা রয়েছেন।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং তাঁদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে বলে জানিয়েছে এসএমপি।

এদিকে, মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ পৃথক অভিযানে ১৫১টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। এর মধ্যে ৫৪টি যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং ৯৭টি যানবাহন আটক করা হয়েছে।

সিলেট মহানগরীতে অপরাধ নিয়ন্ত্রণ, যানজট নিরসন ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর