বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন

সিলেটে ২৪ ঘণ্টায় ৩৬ জন গ্রেপ্তার, ৯৪ বোতল বিদেশি মদ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮/১০/২০২৬ ১২:২৭:৫৯ অপরাহ্ন

সিলেটে ২৪ ঘণ্টায় ৩৬ জন গ্রেপ্তার, ৯৪ বোতল বিদেশি মদ উদ্ধার


সিলেট মহানগরীতে অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে ৩৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৯৪ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। পাশাপাশি ট্রাফিক পুলিশের পৃথক অভিযানে ১৭২টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ১২টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী এবং মেট্রোপলিটন অধ্যাদেশে গ্রেপ্তার ব্যক্তিরা রয়েছেন।

অন্যদিকে, ট্রাফিক বিভাগের অভিযানে ১৭২টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে ৭১টি যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং ১০১টি যানবাহন আটক করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হচ্ছে।

সিলেট মহানগরীতে জননিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ দমন এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে এসএমপি।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর