মৌলভীবাজারের কমলগঞ্জে সুমা আক্তার (৩১) নামে এক যুবতীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। নিহত সুমা উপজেলার টিলাগড় গ্রামের তালেব আলীর মেয়ে।
শনিবার সকাল ৭ টায় পতনঊষার ইউনিয়নের টিলাগড় গ্রামে ঘটনাটি ঘটে।
জানা যায়, সুমা আক্তার সবার অজান্তে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করছে। পরে ঘরের লোকজন ঝুলন্ত অবস্থায় দেখে শমশেরনগর পুলিশ ফাঁড়িতে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সুরতহাল তৈরী করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করে।
স্থানীয়রা জানান, নিহতের সুমা আক্তার বালাগঞ্জ নুরুল ইসলাম সাথে ৪ মাস আগে বিয়ে হয়। বিয়ের পর হতে সে বাবার বাড়িতে বসবাস করছে। আদালতে স্বামী তালাকের কথা শুনে হয়তো আত্মহত্যা করছে।
শমশেরনগর পুলিশ পরির্দশক শামিম আকনজী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একটি অপমৃত্য মামলা হয়েছে।
আজকের সিলেট/ডি/এসটি
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি 








