সিলেটে বসে বিবাহ বিচ্ছেদের ঘোষণা দিলেন পাকিস্তানি ক্রিকেটার
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১০:৩৩ AM

সিলেটে বসে বিবাহ বিচ্ছেদের ঘোষণা দিলেন পাকিস্তানি ক্রিকেটার

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ২৯/১২/২০২৫ ০৫:৪৮:১৫ PM

সিলেটে বসে বিবাহ বিচ্ছেদের ঘোষণা দিলেন পাকিস্তানি ক্রিকেটার

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএলে) খেলতে পাকিস্তানের ইমাদ ওয়াসিম এখন বাংলাদেশে। ঢাকা ক্যাপিটালসের সঙ্গে অবস্থান করছেন সিলেটে।

রোববার রাতে সিলেটে বসেই ইনস্টাগ্রামে স্ত্রী সানিয়া আশফাকের সঙ্গে বিবাহবিচ্ছেদের খবর জানিয়েছেন এই ক্রিকেটার।

ইনস্টাগ্রামে দেওয়া এক বিবৃতিতে অলরাউন্ডার ইমাদ জানান, কয়েক বছর ধরে চলা অমীমাংসিত মতপার্থক্যের কারণে তিনি স্ত্রী সানিয়া আশফাকের সঙ্গে বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন। ভবিষ্যতে যেন সানিয়াকে তাঁর স্ত্রী হিসেবে উল্লেখ না করা হয়।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে

মহানগর