সিলেটে শহীদ মিনার ও স্টেডিয়ামে খালেদা জিয়ার গায়েবানা জানাজা
শনিবার, ০২ মে ২০২৬, ০৯:৪৮ PM

সিলেটে শহীদ মিনার ও স্টেডিয়ামে খালেদা জিয়ার গায়েবানা জানাজা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১/১২/২০২৫ ০৫:১৬:৪৭ PM

সিলেটে শহীদ মিনার ও স্টেডিয়ামে খালেদা জিয়ার গায়েবানা জানাজা


বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়েছে বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। সেখানে লাখো মানুষ অংশ নিয়েছেন। সিলেটের সর্বসাধারণের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে গায়েবানা জানাজা। বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এই গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজার নামাজের ইমামতি করেন হাফিজ মারজান আহমদ। এর আগে উপস্থিত জনসাধারণ ওই স্থানে আসরের নামাজ আদায় করেন। আসরের নামাজের ইমামতি করেন মমশাদ হোসেন রিফাত।

জানাজার নামাজ শেষে উপস্থিত জনসাধারণ বলেন, খালেদা জিয়ার প্রস্থান দেশের জন্য অপূরণীয় ক্ষতি। আগামী ১০০ বছরের এরকম আপোষহীন নেত্রী আসবে কী না তা অজানা। সকলেই মরহুমার আত্মার শান্তি কামনা করেন। পাশাপাশি আগামী দিনে রাষ্ট্র পরিচালনায় তাঁর আদর্শ ও নীতিকে প্রাধান্য দিয়ে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

এদিকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামেও তার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। এই উদ্যোগ নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। স্টেডিয়ামের গ্রিন গ্যালারির সামনের অংশে অনুষ্ঠিত এই জানাজায় বিপিএলের ব্যস্ততায় থাকা অনেক খেলোয়াড় ও সাংবাদিক অংশ নেন।

আজকের সিলেট/এএসআর

সিলেটজুড়ে


মহানগর