বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) দ্বাদশ আসরটি মোটেই সুখকর শুরু হলো না। দ্বাদশ আসরের উদ্ভোধনের ঠিক আগে চট্টগ্রাম রয়্যালসের আর্থিক অক্ষমতা বিতর্ক, নোয়াখালী এক্সপ্রেসের প্রধান কোচের প্রেকটিস সেশন ছেড়ে সিএনজি দিয়ে চলে যাওয়ার চেষ্টা ইত্যাদিকে ছাপিয়ে ২৬ ডিসেম্বর থেকে শুরু হয়েছিল বিপিএল।
প্রাকৃতিক নৈসর্গিক সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ শুরু হয়ে দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে আগে মাঠেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ঢাকা ক্যাপিটাল এর সহকারী কোচ মাহবুব আলী জাকি। দলের খেলা চলাকালীন তিনি মারা যান। ম্যাচ শেষে মাঠেই তার জানাজা অনুষ্ঠিত হয়েছিল। শোকাহত হয় ক্রীড়াঙ্গন। ৩০ ডিসেম্বর ভোর ৬ টায় মারা যান ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এতে শোকহত দেশবাসী। বন্ধ হয় বিপিএল। পরের দিন ৩১ ডিসেম্বর আগের দিনের খেলা চালিয়ে যাবার ঘোষণা দিয়েও সরে আসেন বিপিএল কতৃপক্ষ।
অবশেষে আজ বৃহস্পতিবার শুরু হয়েছে পূর্ব নির্ধারিত খেলা ঢাকা ক্যাপিটাল বনাম সিলেট টাইটান্স এর খেলা। শুরুতে টসে জিতে ফিল্ডিং নেন ঢাকার অধিনায়ক মোহাম্মদ মিথুন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত সিলেট ব্যাট করতে নেমে ৩.২ ওভার খেকে ২০ সংগ্রহ করতে এক উইকেট হারিয়ে ফেলে।
আজকের সিলেট/ মিমো
মিজান মোহাম্মদ 








