রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন

শনিবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আজকের সিলেট ডেস্ক

প্রকাশিত: ০১/০১/২০২৬ ০৫:০৯:১৯ অপরাহ্ন

শনিবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়


শনিবার (৩ জানুয়ারি) সিলেট মহানগরীর কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবেনা।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর রাজ্জাক।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নগরীর শাহজালাল উপশহরের বøক- এইচ, আই, ই, এফ, জি, ডি, স্প্রিং টাওয়ার, ইন্ডিয়ান হাইকমিশন, পুলিশ কমিশনার কার্যালয় এবং আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

তবে সাট-ডাউন চলাকালে বিদ্যুৎ লাইন সচল বলে গণ্য এবং নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হলে তাৎক্ষনিক বিদ্যুৎ সরবরাহ করা হবে। 

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করে সবার সহযোগীতা চেয়েছেন প্রকৌশলী আব্দুর রাজ্জাক।

আজকের সিলেট/এএসআর

সিলেটজুড়ে


মহানগর