রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন

পক্ষপাতিত্বের অভিযোগ

পিআইবি’র কর্মশালা বর্জন করল সিলেট জেলা প্রেসক্লাব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৩/০১/২০২৬ ০৪:২৬:২৪ অপরাহ্ন

পিআইবি’র কর্মশালা বর্জন করল সিলেট জেলা প্রেসক্লাব


সিলেটে দু'দিন ব্যাপি 'নির্বাচনকালীন সাংবাদিকতা' বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার চলছে। পিআইবি’র এ কর্মশালা বর্জন করছে সিলেট জেলা প্রেসক্লাব। 

শনিবার বিকেলে গণমাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন।

তিনি জানান, সিলেট বিভাগে পেশাদার সাংবাদিকদের সর্ব বৃহৎ সংগঠন সিলেট জেলা প্রেসক্লাব। এই সংগঠনের সদস্যদের বাদ দিয়ে কিভাবে প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ-পিআইবি একটি ক্লাবে “নির্বাচনকালীন সাংবাদিকতা” বিষয়ক কর্মশালার আয়োজন করে! তাই যৌক্তিক কারণে সিলেট জেলা প্রেসক্লাব এই কর্মশালা বর্জন করতে বাধ্য হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

আজকেরসিলেট/এএসআর

সিলেটজুড়ে


মহানগর