মনোনয়ন পত্র যাচাই-বাছাইয়ে বৈষম্যের অভিযোগ এহতেশামের
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১১:৪৯ AM

মনোনয়ন পত্র যাচাই-বাছাইয়ে বৈষম্যের অভিযোগ এহতেশামের

আজকের সিলেট ডেস্ক

প্রকাশিত: ০৫/০১/২০২৬ ০২:৩৩:৪২ PM

মনোনয়ন পত্র যাচাই-বাছাইয়ে বৈষম্যের অভিযোগ এহতেশামের


সিলেট-১ আসনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রার্থী এহতেশামুল হক মনোনয়ন পত্র যাচাই-বাছাইয়ে বৈষম্যের অভিযোগ তুলেছেন। 

গতকাল রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে তিনি বলেন, আমার ডকুমেন্টস এবং বিএনপির প্রার্থীর ডকুমেন্টস যাচাইয়ের একমাত্র গ্রহণযোগ্য উপায় ছিল যুক্তরাজ্যের হোম অফিস থেকে অফিসিয়াল কনফার্মেশন। “কিন্তু আশ্চর্যজনকভাবে আমার ক্ষেত্রে বলা হলো—হোম অফিস থেকে আনতে হবে, আর বিএনপির প্রার্থীর ক্ষেত্রে বলা হলো—হোম অফিস বন্ধ, আজ লাস্ট ডেট, তাই কন্ডিশনালি দেয়া হলো। এটি কী বৈষম্য নয়?” লিখেন তিনি।

এ বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা মো. সারওয়ার আলম বলেন, ‘অভিযোগের ভিত্তি নেই। কারণ এম এ মালেক হোম অফিসের একটা সার্টিফিকেট আমাদের কাছে জমা দিয়েছেন। রোববার হোম অফিস বন্ধ ছিলো আবার যাঁচাই বাছাইয়ের শেষ দিন ছিলো। তাই আমরা তার মনোনয়ন বৈধ ঘোষণা করি। তবে ইতোমধ্যে আমরা হাই কমিশনে চিঠি পাঠিয়েছি।

তিনি বলেন, ‘এনসিপি প্রার্থী এহতেশামুল হক আমাদের কোনো সার্টিফিকেট জমাই দিতে পারেননি। আমরা কোথাও কোনোভাবেই বৈষম্য দেখাইনি।’

আজকেরসিলেট/এএসআর

সিলেটজুড়ে


মহানগর