শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন

এক টাকার ঘুষের প্রমাণ মিললে চাকরি ছাড়ব: সারওয়ার আলম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৭/০১/২০২৬ ০৭:৪৬:৫০ অপরাহ্ন

এক টাকার ঘুষের প্রমাণ মিললে চাকরি ছাড়ব: সারওয়ার আলম

ছবি: সোহেল মিয়া


সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলম বলেছেন, আমি চ্যালেঞ্জ করে বলছি-যদি কেউ আমার বিরুদ্ধে এক টাকা ঘুষ গ্রহণেরও প্রমাণ দিতে পারে, তাহলে আমি স্বেচ্ছায় সরকারি চাকরি ছেড়ে দেব।

তিনি বলেন, একজন প্রশাসনিক কর্মকর্তা হিসেবে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সততার প্রশ্নে তিনি কোনো আপস করেননি ও ভবিষ্যতেও করব না। সিলেট জেলা প্রশাসনের প্রতিটি কার্যক্রম জনগণের কল্যাণ ও আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে পরিচালিত হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

বুধবার সন্ধ্যায় সিলেটের জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক আরও বলেন, দুর্নীতির বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে তিনি দৃঢ় প্রতিজ্ঞ ও এ বিষয়ে কোনো অভিযোগ থাকলে যথাযথ প্রমাণসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপস্থাপনের আহ্বান জানান।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর