গণভোটে হ্যাঁ কে জয়যুক্ত করতে সাধারণ জনগণের প্রতি আহবান জানিয়েছেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আলোকিত সিলেটের ভারপ্রাপ্ত সম্পাদক গোলজার আহমদ হেলাল।তিনি বলেন, আগামী ১২ই ফেব্রুয়ারীর গণভোটে হ্যাঁ কে জয়যুক্ত করতে হবে।হ্যাঁ এর বিজয় মানে বাংলাদেশের বিজয়। তিনি বলেন, এবার বাংলাদেশকে বদলাতে হবে।ঘুষ,দুর্নীতিকে জাদুঘরে পাঠাতে হবে।আর যেন ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে তার জন্য গণভোটে জুলাই সনদের পক্ষে ভোট দিতে তিনি সকলের প্রতি আহবান জানান।
গোলজার আহমদ হেলাল রোববার সকালে জৈন্তাপুর উপজেলার দিগারাইল গ্রামে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তরুণ সংগঠক ও আল হেরা ডিজিটাল আইটির পরিচালক জুবায়ের আহমদ এর সভাপতিত্বে কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে শীতবস্ত্র বিতরণ পূর্ব সমাবেশে আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, বিশিষ্ট মুরুব্বি তাজুল ইসলাম, রহমত আলী, মো: জমির উদ্দিন, মকবুল হোসেন, বশির আহমদ, প্রবাসী সংগঠক আবুল হোসেন, আব্দুস সোবহান, বাবুল মিয়া,শামসুল ইসলাম,সাংবাদিক হোসেন মিয়া,ব্যাবসায়ী জসীম উদ্দিন, শামীম আহমদ,জুনায়েদ আহমদ প্রমুখ।
মধ্যপ্রাচ্য প্রবাসী কানাইঘাট উপজেলার কৃতি সন্তান জাকির আহমদের সহযোগিতায় হাজী আস্রব আলী শিক্ষা ও সমাজকল্যাণ ফাউন্ডেশন অসহায় মানুষের মাঝে এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।
আজকের সিলেট/এপি
নিজস্ব প্রতিবেদক 








