‌‘বিগত ১৭ বছর ক্ষমতার অপব্যবহার করা হয়েছে’
রবিবার, ১৭ মে ২০২৬, ০৭:২১ PM

গোয়াইনঘাটে আরিফুল হক চৌধুরী

‌‘বিগত ১৭ বছর ক্ষমতার অপব্যবহার করা হয়েছে’

গোয়াইনঘাট প্রতিনিধি

প্রকাশিত: ১৬/০১/২০২৬ ০৮:৪৫:১৮ PM

‌‘বিগত ১৭ বছর ক্ষমতার অপব্যবহার করা হয়েছে’


সিলেট-৪ আসনের ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, গোয়াইনঘাট জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জের উন্নয়নের দায়িত্ব নিয়েছেন আমাদের লিডার তারেক রহমান। উনার কথায় আমি এই আসনে ধানের শীষের প্রার্থী হয়েছি।তারেক রহমান বলেছেন সিলেট-৪ আসনের উন্নয়নের বিষয়টা তিনি দেখবেন।আপনারা যদি আগামী ১২ তারিখ ধানের শীষে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেন ইনশাল্লাহ প্রথম বছরেই দৃশ্যমান কিছু উন্নয়ন দেখতে পাবেন।

আরিফুল হক চৌধুরী বলেন,ছয় থেকে সাত ফুট রাস্তা করা ব্যক্তি আরিফুল নয়।সড়ক হবেন ন্যূনতম ১৬ থেকে ২০ ফুট।দুর্যোগ ও বন্যা প্রবণ এলাকা হওয়ায় এখানে কার্পেটিং এর কোন সড়ক নয়,যে কয়টা সড়ক নির্মাণ করা হবে তা আরসিসি করণ করা হবে। তিনি বলেন,আমি দেখেছি আপনাদের এলাকাতে জমির আইল ঠেলানোর একটা অভ্যাস আছে।আপনাদেরকে এটা বাদ দিতে হবে। জমির আইল ঠিক রেখে বেড়া নির্মাণ করতে পারেন।সড়কে বা জমির আইলে বেড়া নির্মাণ করা যাবে না। শুক্রবার ১৬ জানুয়ারি দিনব্যাপী তিনি গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণ সংযোগ ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলের সমাবেশে ১ নং ওয়ার্ডের বেড়িবিল মধ্যপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে বাদজুম্মা প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বিগত ১৭ বছর ক্ষমতার অপব্যবহার করা হয়েছে। উন্নয়নের নামে উন্নয়নের মহা গর্ত করা হয়েছে।বিএনপি'র নেতা কর্মীদের জেল জুলুম নির্যাতন ও উন্নয়নের নামে বৈষম্য করা হয়েছে।যেদিকে যাই শুধু বাঁশের সাঁকো আর সাঁকো। পরিশেষে তিনি আগামী ২২ জানুয়ারি সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে তারেক রহমানের জনসভায় উপস্থিত হয়ে জনসভাকে সফল করার আহ্বান জানান এবং বেগম খালেদা জিয়ার জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন,বিএনপি নেতা লুৎফুল হক খোকন,সাবেক উপজেলা চেয়ারম্যান শাহ আলম স্বপন,কৃষকদলের সভাপতি সাবেক চেয়ারম্যান মাহবুব আহমেদ,স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও রুস্তমপুর ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন শিহাব,উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক সাবেক চেয়ারম্যান খালেদ আহমদ,রুস্তমপুর ইউনিয়ন বি এন পির সভাপতি ইউনুস আলী,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমাম উদ্দিন,হেলাল আহমদ, ফয়জুর রহমান সহ উপজেলা, ইউনিয়ন,ওয়ার্ড বিএনপি, ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীবৃন্দ।ঘোষণা ইসলামী আন্দোলনের

আজকেরসিলেট/এএসআর

সিলেটজুড়ে


মহানগর