ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ (বিয়ানীবাজার–গোলাপগঞ্জ) আসনে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বিএনপির চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন এমরান আহমদ চৌধুরী।
দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত চূড়ান্ত মনোনয়নপত্র রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করে এমরান আহমদ চৌধুরী নিজের ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি জানান। স্ট্যাটাসে তিনি লেখেন—
“আলহামদুলিল্লাহ- গোলাপগঞ্জ–বিয়ানীবাজার'বাসীর আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন। ইনশাআল্লাহ চূড়ান্ত বিজয় ধানের শীষেরই হবে।”
জানা গেছে, শনিবার (১৭ জানুয়ারি) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রিটার্নিং কর্মকর্তা বরাবর দলের চূড়ান্ত মনোনয়নপত্রে স্বাক্ষর করেন।
এমরান আহমদ চৌধুরীর চূড়ান্ত মনোনয়নের খবরে বিয়ানীবাজার ও গোলাপগঞ্জে বিএনপি নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
আজকের সিলেট/এএসআর
বিয়ানীবাজার প্রতিনিধি 








