সুনামগঞ্জের দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের টেলিফোন বাজারে দোয়া মাহফিল ও উঠান বৈঠকে অনুষ্ঠিত হয়।
সোমবার বিকালে অনুষ্ঠিত দোয়া মাহফিল ও উঠান বৈঠকে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযুদ্ধা নাসির চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে নাসির চৌধুরী বলেন, মুক্তিযোদ্ধা শক্তিকে শক্ত করে রাখার জন্য আমাকে ধানের শীষে ভোট দিয়ে নির্বাচিত করুন, এই নির্বাচন মুক্তিযুদ্ধের স্বপক্ষে ও বিপক্ষে নির্বাচন, আমার জীবনের শেষ নির্বাচন,আমি আরও কখনো আপনাদের কাছে আর ভাোট চাইতে আসবো না। আমাকে আপনারা যদি নির্বাচিত করেন আমি আপনাদের মুখে হাসি ফোটাবো।
তিনি আরও বলেন, বাংলাদেশকে অনেক সঙ্কট থেকে মায়ের মতো মমতায় রক্ষা করেছেন খালেদা জিয়া৷ গণতন্ত্র, ভোটের অধিকার ও ফ্যাসিবাদী আন্দোলনে তাঁর ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে।
দোয়া মাহফিল ও উঠান বৈঠকে বিএনপির ইউনিয়নের সভাপতি আলী আহমেদ সভাপতিত্বে সাধারণ সম্পাদক দীন ইসলাম ও সাবেক ছাত্রনেতা আলমগীর হোসেন যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুর রশিদ চৌধুরী, বিএনপির যুক্তরাজ্যের সাবেক যুগ্ম সম্পাদক আজমল হোসেন চৌধুরী জাবেদ, দিরাই উপজেলা বিএনপির আহবায়ক আমির হোসেন, সুনামগঞ্জ জেলা যুব জমিয়ত সাধারণ সম্পাদক ওবায়দুল হক চৌধুরী, দিরাই উপজেলার যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির তালুকদার, দিরাই উপজেলা জমিয়ত সাধারণ সম্পাদক মুখতার হোসেন চৌধুরী, দিরাই পৌর বিএনপি সাবেক সাধারণ সম্পাদক হাজী সাব্বির মিয়া, দিরাই পৌর বিএনপি যুগ্ম আহবায়ক আমিরুল ইসলাম, দিরাই উপজেলা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাপ মিয়া, জামাল হোসেন, হাজী বাচ্চু মিয়া দিরাই উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রফিকুল হক চৌধুরী , বকুল চৌধুরী, দিরাই উপজেলা ছাত্রদল সাবেক সাধারণ সম্পাদক রূদ্র মিজান, জুনায়েদ মিয়া দিরাই উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান চৌধুরী, সোহাগ মিয়া তাড়ল ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহ্ মিনহাজ নূর প্রমুখ।
আজকের সিলেট/এপি
দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি 








