সিলেটের ছয় আসনে ১১ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৩ PM

সিলেটের ছয় আসনে ১১ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০/০১/২০২৬ ০৭:১৮:৪৩ PM

সিলেটের ছয় আসনে ১১ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের ছয়টি সংসদীয় আসনে ১১ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন

মঙ্গলবার সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও গণমাধ্যমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সজিব হোসেন তানভির এ তথ্য নিশ্চিত করেন তিনি জানান।

সিলেট-১ আসনে দু’জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। তারা হলেন- জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর এহতেশামুল হক ও খেলাফত মজলিসের তাজুল ইসলাম হাসান।

সিলেট-২ আসনেও দু’জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। তারা হলেন- গণঅধিকার পরিষদের জামান আহমেদ সিদ্দিকী ও জামায়াতে ইসলামীর মো. আব্দুল হান্নান।

সিলেট-৩ আসনে তিনজন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। তারা হলেন- জামায়াতে ইসলামীর লোকমান আহমদ, খেলাফত মজলিসের দিলওয়ার হোসাইন ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নুরুল হুদা জুনেদ।

সিলেট-৪ আসনে দু’জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। তারা হলেন-খেলাফত মজলিসের আলী হাসান ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মো. রাশেল উল আলম।

সিলেট-৫ আসনে একজনে  মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। তিনি হলেন- জামায়াতে ইসলামী বাংলাদেশের প্রার্থী হাফিজ মো. আনওয়ার হোসাইন খান।

সিলেট-৬ আসনে একজনের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। তিনি হলেন- বিএনপি প্রার্থী ফয়সল আহমদ চৌধুরী।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর