সুনামগঞ্জ-১ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী মুজ্জামিল হক বলেন, ‘আমি মজলুম আমার ওপর জুলুম করা হয়েছে। এটার বিচার মানুষ ভালোবাসা ও ব্যালটের মাধ্যমে দিবে। সেই সঙ্গে যারা আমার ওপর জলুম করেছে সেই বিচার আল্লাহ করবেন।’
রোববার বিকালে নির্বাচনি প্রচারণা শেষে সাংবাদিকের সঙ্গে মতবিনিময় সভায় নির্বাচনে অংশ নেওয়া এ প্রার্থী এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আমি বই প্রতীক নিয়ে আমার নির্বাচনি আসনে প্রচারণা চালিয়ে যাচ্ছি। নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী আমি যত দুর্বল হলেও জোটগতভাবে আমি শক্তিশালী। আমি সবাইকে নিয়ে সমন্বিত শক্তির জোট। তবে এ আসনের দাড়িঁপাল্লার প্রার্থী তোফায়েল আহমেদ খান নাটক সাজিয়ে সেই দিন তার প্রার্থীতা প্রত্যাহার করেননি। যে নাটক সারা বিশ্বের মানুষ দেখেছে।’
তিনি বলেন, ‘তবে ইতোমধ্যে আমি যেখানে যাচ্ছি সেখানে ভোটাররা আমাকে মজলুম হিসেবে গ্রহণ করছেন। বড় ধরনের শোডাউনের মাধ্যমে ভোট হয় না। ভোট হয় মানুষের ভালোবাসার মাধ্যমে যে ভালোবাসা আমার পক্ষে আছে।’
সুনামগঞ্জ-১ আসনে ইতোমধ্যে চারজন প্রার্থী নির্বাচনি মাঠে লড়াই করছেন। যে আসনটি জাতীয় নির্বাচনে ভোট প্রয়োগ করবেন ৪ লাখ ৯০ হাজার ৬২ জন ভোটার।
আজকের সিলেট/এপি
নিউজ ডেস্ক 








