বাংলাদেশের পরিচিত গ্লাস ক্লিনার ব্র্যান্ড ‘মিস্টার ব্রাসো’ নতুন নামে ‘কলিন’ হিসেবে যাত্রা শুরু করেছে। এই নতুন যাত্রায় জনপ্রিয় অভিনেত্রী ও মডেল সাবিলা নূরকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হয়েছে।
দীর্ঘদিন ধরে মিস্টার ব্রাসো ঘরে ঘরে ব্যবহৃত একটি পণ্য। নতুন পরিচয়ে কলিন আরও আধুনিক ও কার্যকর গ্লাস ক্লিনার হিসেবে ভোক্তাদের কাছে পৌঁছাতে চায়। বিশ্বব্যাপী পরিচিত এই ব্র্যান্ডটি ‘শাইন’ বা ঝকঝকে উজ্জ্বলতাকে মূল ভাবনা ধরে বাংলাদেশে তাদের অবস্থান শক্ত করতে চাচ্ছে।
সাবিলা নূরের সঙ্গে যুক্ত হওয়াকে ব্র্যান্ডটির আধুনিক ও তরুণ প্রজন্মবান্ধব ভাবমূর্তি গড়ে তোলার অংশ হিসেবে দেখা হচ্ছে। সাম্প্রতিক সময়ে শাকিব খানের সঙ্গে ‘তাণ্ডব’ সিনেমায় অভিনয় ও ‘লিচুর বাগানে’ গানে তার উপস্থিতি তাকে আরও জনপ্রিয় করেছে।
ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার বিষয়ে সাবিলা নূর বলেন, পরিষ্কার ঘর মন ভালো করে দেয়। কলিন সহজেই গ্লাসসহ বিভিন্ন জায়গা ঝকঝকে করে তোলে। এমন একটি পরিচিত ব্র্যান্ডের নতুন যাত্রার অংশ হতে পেরে তিনি আনন্দিত।
আজকের সিলেট/ডি/এসটি
বিনোদন ডেস্ক 








