বিয়ানীবাজারে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১
রবিবার, ১৭ মে ২০২৬, ০১:০১ PM

বিয়ানীবাজারে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

বিয়ানীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০২/০২/২০২৬ ০২:৩১:৪০ PM

বিয়ানীবাজারে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১


সিলেটের বিয়ানীবাজারে মোটরসাইকেল দুর্ঘটনায় বাধন আহমেদ নামে একজন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন মাহিন নামের আরেক তরুণ।

সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ৭টার দিকে বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের বাগবাড়ী মডেল স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাধন বিয়ানীবাজার থানার নওয়াখানী গ্রামের রুহেল আহমদের ছেলে। 

স্থানীয় সূত্রে জানা যায়, একটি মোটরসাইকেলের সঙ্গে একটি নোহা গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাধন আহমেদ গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করা হলে তাঁর মৃত্যু হয়।

দুর্ঘটনায় আহত মাহিনকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক।

আজকের সিলেট/এএসআর

সিলেটজুড়ে


মহানগর