বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন

সিলেটে অসামাজিক কার্যকলাপের অভিযোগে আবাসিক হোটেল সিলগালা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২/১০/২০২৬ ০৬:১৭:৩২ অপরাহ্ন

সিলেটে অসামাজিক কার্যকলাপের অভিযোগে আবাসিক হোটেল সিলগালা


সিলেট নগরীর বন্দরবাজার এলাকায় অসামাজিক কার্যকলাপের অভিযোগে হোটেল উত্তরা (আবাসিক) সিলগালা করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে সিলেট মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ হোটেলটি সিলগালা করে।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে বন্দরবাজারের হোটেল উত্তরা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

সিলেট নগরীর বিভিন্ন আবাসিক হোটেলে তরুণ-তরুণী ও নারী-পুরুষের অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। সাদা পোশাকে ও পুলিশের নিয়মিত পোশাকে অভিযান চালিয়েও এসব কার্যকলাপ পুরোপুরি বন্ধ করা যাচ্ছে না বলে অভিযোগ উঠেছে। এবার অভিযুক্ত একটি হোটেল সিলগালা করল প্রশাসন।

এর আগে গত জুনে নগরীর তালতলা এলাকার রহমানিয়া বোর্ডিং ও ছাদী গেস্ট হাউস সিলগালা করা হয়েছিল।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর