রমজানে অফিসের সময় নির্ধারণ
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩২ AM

রমজানে অফিসের সময় নির্ধারণ

আজকের সিলেট ডেস্ক

প্রকাশিত: ০৫/০২/২০২৬ ০৫:০০:৩০ PM

রমজানে অফিসের সময় নির্ধারণ


পবিত্র রমজান মাসে সরকারি অফিসের নতুন সময় নির্ধারণ করেছে সরকার। অন্যান্য বছরের মতো এবারও রমজানে সাপ্তাহিক ছুটির দিন ছাড়া বাকি পাঁচ দিন সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত অফিস চলবে।

বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।

প্রেস সচিব বলেন, সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত অফিস চলবে। এর মধ্যে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত ১৫ মিনিট জোহরের নামাজের বিরতি থাকবে।

তবে ব্যাংক, বিমা, সুপ্রিম কোর্ট, অন্যান্য স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান নিজস্ব সুবিধা অনুযায়ী অফিসসূচি নির্ধারণ করবে।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর