সিলেটে আসছেন জামায়াত আমির, যোগ দেবেন ৩ জনসভায়
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৯ PM

সিলেটে আসছেন জামায়াত আমির, যোগ দেবেন ৩ জনসভায়

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৭/০২/২০২৬ ১০:১৩:৫৩ AM

সিলেটে আসছেন জামায়াত আমির, যোগ দেবেন ৩ জনসভায়


সিলেট বিভাগের তিন জেলায় আজ জনসভায় যোগ দেবেন জামায়াত আমির শফিকুর রহমান। সকালে তিনি বক্তব্য দেবেন হবিগঞ্জে। এরপর মৌলভীবাজারের কুলাউড়া হয়ে যাবেন সিলেটে। 

শনিবার বিকেলে সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে জেলা ও মহানগর জামায়াত আয়োজিত জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে জামায়াত আমিরের।

জনসভা ঘিরে এরই মধ্যে প্রস্তুতি শেষ করেছে স্থানীয় জামায়াত। কয়েক স্তরের নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে আইনশৃংখলা বাহিনী। 

সিলেটের জনসভায় সিলেট-সুনামগঞ্জের ১১ জন সংসদ সদস্য পদপ্রার্থীকে পরিচয় করিয়ে দেবেন তিনি। এর মাধ্যমেই মূলত শেষ হবে তার দেশব্যপী নির্বাচনী সফর।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর