আইনের শাসন ছাড়া প্রকৃত পরিবর্তন সম্ভব নয়
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:২৮ AM

মৌলভীবাজারে ডা. শফিকুর রহমান

আইনের শাসন ছাড়া প্রকৃত পরিবর্তন সম্ভব নয়

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৭/০২/২০২৬ ০৫:৩০:৪৬ PM

আইনের শাসন ছাড়া প্রকৃত পরিবর্তন সম্ভব নয়


বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আইনের শাসন প্রতিষ্ঠা ছাড়া বাংলাদেশে প্রকৃত পরিবর্তন সম্ভব নয়। সাধারণ মানুষের জন্য এক আইন আর ক্ষমতাবানদের জন্য আরেক আইন এমন রাষ্ট্রব্যবস্থা বাংলাদেশ আর মেনে নিতে পারে না।

শনিবার দুপুরে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার নবীনচন্দ্র (এনসি) উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, জামায়াতে ইসলামীর রাজনীতিতে কোনো বাণিজ্য, দুর্নীতি কিংবা ব্যক্তিস্বার্থের জায়গা নেই। তিনি দাবি করেন, তাঁদের রাজনীতির লক্ষ্য হলো এমন একটি বাংলাদেশ গড়ে তোলা, যেখানে যুবকদের ভবিষ্যৎ নিরাপদ থাকবে, মা–বোনেরা সম্মানের সঙ্গে চলাফেরা করতে পারবেন এবং শ্রমিক ও কৃষকের ন্যায্য অধিকার নিশ্চিত হবে।

আইনের শাসনের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, যদি কোনো সাধারণ মানুষ অপরাধ করেন, যেমনভাবে বিচার হয়, তেমনি রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী হলেও আইনের মুখোমুখি হতে হবে। আইন সবার জন্য সমান না হলে রাষ্ট্র টেকসই হয় না।

জনসভায় তিনি আরও বলেন, দায়িত্ব পালন করতে গিয়ে কেউ যদি আল্লাহর ইচ্ছায় ইন্তেকাল করেন, তাহলে তাঁর পরিবারের দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে। যারা দেশের জন্য আত্মত্যাগ করেন, তাঁদের পরিবারকে অবহেলা করা হলে রাষ্ট্রের নৈতিকতা প্রশ্নবিদ্ধ হয়।

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, জনগণ যদি জামায়াতে ইসলামীর ওপর আস্থা রাখে, তাহলে সেই আমানতের প্রতি কখনো খেয়ানত করা হবে না। ন্যায়বিচার ও জবাবদিহির ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার অঙ্গীকার করেন তিনি।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর