গোপালটিলা জিউ কমিটি সদস্যদের উপর হামলার হুমকি
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৩ PM

গোপালটিলা জিউ কমিটি সদস্যদের উপর হামলার হুমকি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১/০২/২০২৬ ০১:৫৯:০৩ PM

গোপালটিলা জিউ কমিটি সদস্যদের উপর হামলার হুমকি


জাতীয় নির্নাচনের পর নগরীর টিলাগড় গোপালটিলা জিউ কমিটি সদস্যদের উপর হামলা করা হবে। এই মর্মে হুমকি দিয়েছে স্থানীয় দখলবাজরা।

এ বিষয়ে জিউ কমিটির সাধারণ সম্পাদক হিমাদ্রি পুরকায়স্থ ৮ ফেব্রুয়ারি এসএমপির শাহপরাণ থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। 

ডায়েরিতে অভিযোগ করা হয় জনৈক দিপক রায় ও তার সহযোগীরা সম্প্রতি গোপালটিলার কিছু ভূমি জবর দখল করে নেয়। পরে আইনানুগ ব্যবস্থা গ্রহন করে ওই ভূমি দখলমুক্ত করা হয়।

এতে ক্ষিপ্ত হয়ে দখলবাজরা গত ৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় গোপালটিলা জিউ কমিটির সদস্যদেরকে ১২ ফেব্রুয়ারি নির্বাচন পরে হামলা ও মারধর করার হুমকি দেয় বলে অভিযোগ করা হয়।

আজকের সিলেট/স্টাফ/এন.ই

সিলেটজুড়ে


মহানগর