তামাবিল স্থলবন্দরে পাঁচ দিন আমদানি-রফতানি বন্ধ
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪২ PM

তামাবিল স্থলবন্দরে পাঁচ দিন আমদানি-রফতানি বন্ধ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১/০২/২০২৬ ০৩:৫৬:১৬ PM

তামাবিল স্থলবন্দরে পাঁচ দিন আমদানি-রফতানি বন্ধ


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্নের লক্ষ্যে সিলেটের তামাবিল স্থলবন্দরের আমদানি-রফতানি কার্যক্রম পাঁচ দিনের জন্য সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার থেকে শনিবার (১৫ ফেব্রুয়ারি) পর্যন্ত টানা পাঁচ দিন তামাবিল স্থলবন্দর দিয়ে সব ধরনের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। নির্বাচন শেষে সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল থেকে যথারীতি বন্দরের কার্যক্রম পুনরায় চালু হবে।

তামাবিল স্থলবন্দরের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আমদানি-রফতানি কার্যক্রমে সম্পৃক্ত মালিক, কর্মচারী, হ্যান্ডলিং শ্রমিক ও ট্রাকচালকেরা ভোটাধিকার প্রয়োগের জন্য নিজ নিজ এলাকায় অবস্থান করছেন। এ কারণে নির্ধারিত সময় পর্যন্ত এই বন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। সোমবার সকাল থেকে আবারও নিয়মিত কার্যক্রম শুরু হবে।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর