ছবি: সোহেল মিয়া
আজ সকাল থেকে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। সকাল সাড়ে ৭ আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। সিলেট জেলার সবকটি আসনে একযোগে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে।
সকাল থেকেই বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। বিশেষ করে নারী ও বয়স্ক ভোটারদের অংশগ্রহণ চোখে পড়ার মতো। ভোটকেন্দ্রগুলোতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিটি ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করছেন সেনাবাহিনী, পুলিশ, আনসার ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পাশাপাশি মোবাইল টিম ও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের তৎপরতাও রয়েছে।
ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছেন বলে জানান স্থানীয়রা।
আজকের সিলেট/এপি
নিজস্ব প্রতিবেদক 








