মৌলভীবাজারের মরা কাকড়া খাল পুনর্খনন কাজের উদ্বোধন
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৬ AM

মৌলভীবাজারের মরা কাকড়া খাল পুনর্খনন কাজের উদ্বোধন

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ২৪/০২/২০২৬ ০৯:৫৫:০২ PM

মৌলভীবাজারের মরা কাকড়া খাল পুনর্খনন কাজের উদ্বোধন


মৌলভীবাজারের বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়নের মরা কাকড়া খাল পুনর্খনন কাজের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে নবপল্লব প্রকল্পের আওতায় সিএনআরএসের বাস্তবায়নে উপজেলা প্রশাসনের আয়োজনে মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু এ কার্যক্রমের উদ্বোধন করেন।

নাসির উদ্দিন বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন, তখন তিনি খাল খনন প্রকল্প গ্রহণ করেছিলেন।

“আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগেই সিদ্ধান্ত নিয়েছিলেন, বাংলাদেশের মানুষ বিএনপিকে আবার দেশ পরিচালনার সুযোগ দিলে, এই খাল খননের কাজ আবার শুরু করবে।

“এরই ধারাবাহিকতায় আমরা খাল খনন এবং খাল পুনর্খনন কাজ শুরু করেছি।”

বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন।

আজকের সিলেট/প্রতিনিধি/এপি

সিলেটজুড়ে


মহানগর