শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন

ধর্মপাশায় নদীর পানিতে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ২২/১০/২০২৬ ০৬:৩৫:০১ অপরাহ্ন

ধর্মপাশায় নদীর পানিতে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু


সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় বাড়ির পেছনে বৌলাই নদীর পানিতে ডুবে তাবাসছুম নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে নদী থেকে তার মরদেহ উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা।

তাবাসছুম উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের শরীয়তপুর গ্রামের কৃষিশ্রমিক লিটন মিয়ার মেয়ে।

শিশুটির পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে বাড়ির উঠানে খেলছিল তাবাসছুম। খেলার একপর্যায়ে সে বসতঘরের পেছনে থাকা বৌলাই নদীর পানিতে পড়ে যায়। পরে খোঁজাখুঁজির পর সকাল নয়টার দিকে নদীতে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করেন এলাকাবাসী।

ধর্মপাশা থানার উপপরিদর্শক (এসআই) মজিবুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশুটির মৃত্যু নিয়ে কারও কোনো অভিযোগ নেই। মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর