শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন

তাহিরপুরে পর্যটকবাহী হাউজবোটে আগুন

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ২৫/০২/২০২৬ ০৩:২৮:৫১ অপরাহ্ন

তাহিরপুরে পর্যটকবাহী হাউজবোটে আগুন


সুনামগঞ্জের তাহিরপুরে টাঙ্গুয়ার হাওরগামী পর্যটকবাহী মাছরাঙা নামের একটি হাউজবোটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বুধবার সকালে উপজেলার আনোয়ারপুর বাজার সংলগ্ন রক্তি নদীতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সকালে হঠাৎ করে মাছরাঙা নামের একটি হাউজবোটের মাঝামাঝি অংশ থেকে ধোঁয়া বের হতে শুরু করে। মুহূর্তের মধ্যেই বোটের চারদিকে আগুন ছড়িয়ে পড়ে এবং নৌকার ভেতরের আসবাবপত্র, বিছানা, জেনারেটরসহ বিভিন্ন সরঞ্জাম পুড়ে যায়।

আনোয়ারপুর বাজারের ব্যবসায়ী হাফিজুর রহমান বলেন, আমরা হঠাৎ আগুনের ধোঁয়া দেখে দৌড়ে যাই। তখন আগুন অনেকটাই ছড়িয়ে পড়ে। বাজারের লোকজন আগুন নিয়ন্ত্রণে আনে।

তাহিরপুর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জেনারেটর থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

আজকের সিলেট/এপি/প্রতিনিধি

সিলেটজুড়ে


মহানগর