জাল ভোটের অভিযোগে নির্বাচন বর্জন করলেন ইয়াহইয়া চৌধুরী
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:১২ AM

সিলেট ২

জাল ভোটের অভিযোগে নির্বাচন বর্জন করলেন ইয়াহইয়া চৌধুরী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৭/০১/২০২৪ ০২:১৫:১৯ AM

 জাল ভোটের অভিযোগে নির্বাচন বর্জন করলেন ইয়াহইয়া চৌধুরী


সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে আওয়ামীলীগ প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনে কারচুপি, জাল ভোট ও ভোটকেন্দ্র থেকে তার এজেন্টদের বের করে দেয়ার অভিযোগ এনে নির্বাচন বর্জন করেছেন জাতীয় পার্টির প্রার্থী প্রার্থী ও সাবেক এমপি ইয়াহইয়া চৌধুরী।

রোববার দুপুর ১টার দিকে সিলেট-২ আসনের বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই ঘোষনা দেন।

নির্বাচন বর্জনের ঘোষনা দিয়ে তিনি বলেন, ভোটে কোনও পেশিশক্তি কিংবা কারচুপির হবে না বলে প্রধানমন্ত্রী ও নির্বাচন কমিশনারের আশ্বাস দিয়েছিলেন বলে আমরা নির্বাচনে আসি। প্রত্যেকটি কেন্দ্র নৌকার লোকজন আমাদের এজেন্টদের বের করে দিয়ে জাল ভোট দিচ্ছে। পুলিশের কাছে এসব বিষয় জানতে চাইলে পুলিশ বলে লিখিত অভিযোগ দেন। তাহলে পুলিশের কাজ কী? পুলিশসহ প্রিসাইডিং অফিসার নীরব। এই পরিবেশ পরিস্থিতিতে আমি মনে করি নির্বাচনের মাঠে থাকার কোনও প্রয়োজন নেই। যার জন্য আমি নির্বাচন থেকে সরে দাঁড়ালাম।

এ আসন থেকে লাঙ্গলের প্রার্থী ইয়াহইয়া চৌধুরী ছাড়াও নির্বাচনে অংশ নেন- আওয়ামী লীগের প্রার্থী শফিকুর রহমান চৌধুরী (নৌকা), গণফোরামের প্রার্থী ও বর্তমান এমপি মোকাব্বির খান (উদীয়মান সূর্য), বিশ্বনাথ পৌর মেয়র স্বতন্ত্র প্রার্থী মুহিবুর রহমান (ট্রাক), তৃণমূল বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আব্দুর রব (সোনালী আঁশ), বাংলাদেশ কংগ্রেস মনোনীত প্রার্থী মো. জহির (ডাব) ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) প্রার্থী মো. মনোয়ার হোসাইন (আম)।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর