সিলেটে মুশফিক-তামিমরা
রবিবার, ১৭ মে ২০২৬, ০৭:১২ PM

সিলেটে মুশফিক-তামিমরা

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ০৮/০৩/২০২৪ ০৮:৫৪:৩৭ AM

সিলেটে মুশফিক-তামিমরা


ঘরের মাঠে শ্রীলংকার তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলছে বাংলাদেশ। যেখানে সিরিজের প্রথম ম্যাচেই হেরে বসে টাইগাররা। তবে দ্বিতীয় ম্যাচেই দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে সমতা ফিরিয়েছে নাজমুল হোসেন শান্তর দল।

বৃহস্পতিবার দ্বিতীয় টি-২০ ম্যাচের পর শ্রীলংকার অনুশীলনের সূচি না থাকলেও ঐচ্ছিক অনুশীলনে ঘাম ঝরিয়েছে স্বাগতিকরা। নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ নাঈম শেখ, তাইজুল ইসলাম, এনামুল হক বিজয় মাঠে এসেছেন।

এদিন লম্বা সময় ধরে নেটে ব্যাটিং করছেন নাজমুল ও সৌম্য। নেটে দেখা মিলেছে ওয়ানডে স্কোয়াডে থাকা মুশফিকুর রহিমের। তাকে বোলিং করেছেন মেহেদী হাসান মিরাজ। দুজনের কেউই অবশ্য টি-২০ দলে নেই।

চট্টগ্রামে ১৩ ফেব্রুয়ারি প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে তিন ম্যাচের সিরিজ। মুশফিক-মিরাজ ছাড়াও ওয়ানডে স্কোয়াডের ওপেনার তানজিদ হাসান তামিম টি-২০ দলের সঙ্গে আজ অনুশীলনে যোগ দিয়েছেন।

অনুশীলনে ব্যাটিং করার সময় কোমরে আঘাত পেয়েছেন ব্যাটার নাঈম শেখ। উড়ে আসা বল তাঁর কোমরের বাম পাশে লেগেছে। এরপর আর ব্যাটিং করেননি তিনি। সিরিজের প্রথম দুই টি-২০তে অবশ্য ডাগআউটে বসেই ম্যাচ দেখেছেন নাঈম। জায়গা পাননি একাদশে।

ঐচ্ছিক অনুশীলনে বেশিরভাগ ক্রিকেটার না আসলেও কোচিং স্টাফের প্রায় সবাই এসেছেন। প্রধান কোচ চণ্ডিকা হাথুরুসিংহে, সহকারী কোচ নিক পোথাস, ব্যাটিং কোচ ডেভিড হ্যাম্প ও পেস বোলিং কোচ আন্দ্রে অ্যাডামসকে দেখা গেছে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর