আইনের বাইরে কিছু করার সুযোগ নেই, প্রশাসনকে কঠোর হতে হবে: হুমায়ুন কবির
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১১:৩৪ AM

আইনের বাইরে কিছু করার সুযোগ নেই, প্রশাসনকে কঠোর হতে হবে: হুমায়ুন কবির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩/০৩/২০২৬ ০৫:২০:৫৬ PM

আইনের বাইরে কিছু করার সুযোগ নেই, প্রশাসনকে কঠোর হতে হবে: হুমায়ুন কবির


প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, সিলেটের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো ধরনের আপস করা হবে না। আইনে যা আছে সে অনুযায়ী প্রশাসনকে দায়িত্ব পালন করতে হবে এবং এ ক্ষেত্রে সরকারের পূর্ণাঙ্গ সমর্থন থাকবে।

শুক্রবার দুপুরে সিলেট সার্কিট হাউসে প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনকে কঠোরভাবে দায়িত্ব পালন করতে হবে। আইনের বাইরে কোনো কিছু করার সুযোগ নেই।

তিনি আরও বলেন, হয়রানিমূলক মামলা বন্ধ করতে হবে। দলীয় প্রভাব খাটিয়ে কেউ যদি মামলা করার চেষ্টা করে, তাহলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

সিলেটের উন্নয়ন প্রসঙ্গে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, সিলেটের উন্নয়নের জন্য সর্বোচ্চ বাজেট নিশ্চিত করতে যা যা প্রয়োজন, সরকার তা করবে। তিনি বলেন, সিলেটকে উন্নয়নের ধারায় এগিয়ে নিতে সরকার আন্তরিকভাবে কাজ করছে।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর