সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় রওশন আলী (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত রওশন আলী উপজেলার নরসিংপুর ইউনিয়নের দ্বীনেরটুক গ্রামের মিরন মিয়ার ছেলে।
শুক্রবার দুপুরে উপজেলা টেবলাই সড়কে মুতির দোকান পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার নরসিংপুর থেকে সুনামগঞ্জে যাওয়ার পথে টেবলাই মুতির দোকান পয়েন্টে পৌঁছা মাত্র পথচারী এক মহিলাকে বাঁচাতে গিয়ে গাছের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
দোয়ারাবাজার থানার ওসি বদরুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন এবং আহত একজনকে সিলেট এম.এ.জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আজকের সিলেট/প্রতিনিধি/এসটি
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি 








