দেশ ঘুরে দাঁড়িয়েছে, কিন্তু সংকট কাটেনি: আমির শফিকুর রহমান
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:৫৪ AM

দেশ ঘুরে দাঁড়িয়েছে, কিন্তু সংকট কাটেনি: আমির শফিকুর রহমান

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২২/০৩/২০২৬ ০১:২৯:০০ PM

দেশ ঘুরে দাঁড়িয়েছে, কিন্তু সংকট কাটেনি: আমির শফিকুর রহমান


জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, রাজনৈতিক পরিবর্তনের পর দেশ ঘুরে দাঁড়িয়েছে, তবে এখনো সংকট কাটেনি। সমাজে অনিয়ম, বিশৃঙ্খলা ও প্রতিহিংসার প্রবণতা বিদ্যমান।

রোববার সকালে সার্কিট হাউজে সিলেটে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ফ্যাসিবাদের একটি বড় অংশ বিদায় নিয়েছে, কিন্তু তার কালো ছায়া এখনো রয়ে গেছে।’ তিনি বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি উদ্বেগজনক এবং বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা ঘটছে, যা দুঃখজনক।

তিনি আরও বলেন, রাজনীতিবিদদের কথার সঙ্গে কাজের মিল না থাকায় মানুষের মধ্যে রাজনীতির প্রতি আস্থা কমে গেছে। একটি জবাবদিহিমূলক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল আচরণ জরুরি।

গণভোট ও সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, জনগণ পরিবর্তনের পক্ষে মত দিলেও তা পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন হয়নি। এ অবস্থায় মানুষের মধ্যে আবারও অনাস্থা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ তুলে তিনি বলেন, এ ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। জনগণের অর্থ ও স্বার্থ রক্ষায় সরকারকে আরও দায়িত্বশীল হতে হবে।

তিনি বলেন, বিরোধী দল হিসেবে সংসদের ভেতরে ও বাইরে গঠনমূলক ভূমিকা পালন করবে তাঁর দল। জনগণের অধিকার রক্ষায় তাঁরা আপস করবেন না বলেও জানান তিনি।

মতবিনিময় সভায় তিনি দেশবাসী, প্রবাসী বাংলাদেশি এবং বিশ্বের মুসলমানদের ঈদের শুভেচ্ছা জানান।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর