কমলগঞ্জে ট্রেন থেকে পড়ে যুবকের মৃত্যু
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১০:৩৭ AM

কমলগঞ্জে ট্রেন থেকে পড়ে যুবকের মৃত্যু

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৫/০৩/২০২৬ ০৪:৫৪:৫৭ PM

কমলগঞ্জে ট্রেন থেকে পড়ে যুবকের মৃত্যু


মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাগুরছড়া এলাকায় ট্রেন থেকে পড়ে জুবায়ের আহমেদ (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত জুবায়ের আহমেদ কমলগঞ্জ সদর ইউনিয়নের সরইবাড়ি গ্রামের বাসিন্দা এবং চোরাগ আলীর ছেলে।

বুধবার সকালে ভানুগাছ রেলওয়ে স্টেশনের ১৬৮ নম্বর ব্রিজসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, সকালে স্থানীয়রা শ্রীমঙ্গল-ভানুগাছ রেলপথের মধ্যবর্তী মাগুরছড়া এলাকায় রেললাইনের ব্রিজের নিচে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে কমলগঞ্জ থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রেলওয়ে শ্রীমঙ্গল জিআরপি থানাকে বিষয়টি অবগত করে।

পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে একটি জুতা ও কিছু খুচরা টাকা উদ্ধার করা হয়েছে। নিহতের মুখের ডান পাশে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চলন্ত ট্রেন থেকে পড়ে তার মৃত্যু হয়েছে।

কমলগঞ্জ থানার ওসি আব্দুল আউয়াল জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বিষয়টি রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি। এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর