বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন

ফেসবুক পোস্টের কমেন্ট নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ২০

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ০৪/০৪/২০২৬ ০৭:৫৮:৩৫ অপরাহ্ন

ফেসবুক পোস্টের কমেন্ট নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ২০


সুনামগঞ্জের ছাতকে ফেসবুক পোস্টের কমেন্টকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন।

শনিবার বিকেলে উপজেলার চরমহল্লা ইউনিয়নের কাইল্যাচর গ্রামে এই সংঘর্ষ হয়। এসময় কয়েকটি দোকান ও ঘরবাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের মৃত তেরাব আলীর ছেলে আব্দুস শহিদের ভাই মাওলানা নাজমুল হক নসিব চরমহল্লা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে একটি ফেসবুক পোস্ট করেন। ওই পোস্টে গ্রামের সুন্দর আলীর ছেলে লাহিন মিয়া বিরূপ মন্তব্য করলে এ নিয়ে দুই পক্ষের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ শুরু হয়। এতে উভয়পক্ষের ২০ জন আহত হন।

ছাতক থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়াহয়েছে।

আজকের সিলেট/এপি/প্রতিনিধি

সিলেটজুড়ে


মহানগর