বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আগামী শনিবার সিলেট সফরে আসছেন। দিনব্যাপী এ সফরে তিনি বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচিতে অংশ নেবেন।
সফরসূচি অনুযায়ী, সকালে টিলাগড়ে ‘কৃষকের বাজার’ উদ্বোধনের মাধ্যমে কর্মসূচি শুরু করবেন তিনি। এরপর সিলেট সদর উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন।
পরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ‘ইয়ুথ এন্টারপ্রেনারশিপ অ্যান্ড স্টার্টআপস ফর স্টুডেন্টস (ইয়েস)’ কর্মসূচির উদ্বোধন করবেন মন্ত্রী। দুপুরে সিলেট সিটি করপোরেশনের উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভায় অংশ নেবেন তিনি।
বিকেলে বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্সে ‘আঞ্চলিক এসএমই পণ্যমেলা ২০২৬’ উদ্বোধন করবেন। একই দিন সরকারি টিচার্স ট্রেনিং কলেজের বিপরীতে সিলেট আর্ট অ্যান্ড অটিস্টিক স্কুলের আয়োজনে ‘বিশ্ব অটিজম সচেতনতা দিবস’ উপলক্ষে বিশেষ চিত্র প্রদর্শনীর উদ্বোধন করবেন তিনি।
দিনের শেষভাগে সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন মন্ত্রী।
আজকের সিলেট/এপি
নিউজ ডেস্ক 








