বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন

মধ্যনগরে হাওরের পানি নিষ্কাশনে গিয়ে মাটি চাপায় যুবক নিহত

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১২/০৪/২০২৬ ০৩:২৫:১৯ অপরাহ্ন

মধ্যনগরে হাওরের পানি নিষ্কাশনে গিয়ে মাটি চাপায় যুবক নিহত


সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় হাওরের পানি নিষ্কাশনের কাজ করতে গিয়ে মাটি ধ্বসে চাপা পড়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম মোঃ আরমান হোসেন (১৮)। তিনি মধ্যনগর উপজেলা সদর ইউনিয়নের সাইলানী গ্রামের আনফর আলীর পুত্র।

রোববার সকাল প্রায় ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, টানা বৃষ্টিতে শোল ডুয়ারী হাওরের বোরো ধান পানিতে নিমজ্জিত হয়ে পড়লে কৃষকরা ফসল রক্ষায় পানি নিষ্কাশনের উদ্যোগ নেন। এ সময় মধ্যনগরের বোয়ালার হাওরের হাওরিয়া পাড় সংলগ্ন শোল ডুয়ারী জাঙ্গাল এলাকায় নালা খননের মাধ্যমে পানি নামানোর কাজ চলছিল।

কাজের একপর্যায়ে নালার পাড় ধ্বসে পড়ে এবং এতে মাটির নিচে চাপা পড়ে যান আরমান হোসেন। পরে সঙ্গে থাকা লোকজন ও স্থানীয়দের সহায়তায় দ্রুত তাকে উদ্ধার করে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত চিকিৎসক লিখিত ভাবে বিষয়টি নিশ্চিত করেন।

আজকের সিলেট/এপি/প্রতিনিধি

সিলেটজুড়ে


মহানগর