বালাগঞ্জের পুর্ব গৌরীপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মৈশাষী এলাকার মাইজাইল হাওরে বজ্রপাতে একজন নিহত হয়েছেন। নিহত রাম নারায়ন রবী দাস(৫৯), মৌলভীবাজ জেলার কুলাউড়া উপজেলার তিলকপুর চাবাগান চাতলাপুর গ্রামের রামলাল রবী দাসের ছেলে।
রোববার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি বালাগঞ্জ উপজেলার পূর্ব গৌরীপুর ইউনিয়নের মৈশাষী গ্রামের স্থানীয় আখলু মিয়া নামের এক কৃষকের বোরো ধান ক্ষেতে ধান কাটার কাজ করছিলেন। এসময় বজ্রপাতে ঘটনাস্থলে তিনি নিহত হন। পরে তাকে উদ্ধার করে এম্বুলেন্সযোগে তার বাড়িতে পাঠানো হয়েছে।
আজকের সিলেট/এপি/প্রতিনিধি
বালাগঞ্জ প্রতিনিধি 








