সুনামগঞ্জের মধ্যনগরে এক মানসিক ভারসাম্যহীন নারীকে মারধর করে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে মধ্যবয়সী এক পুরুষের বিরুদ্ধে।
রোববার সকালে উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের নতুন বাজার এলাকায় অমানবিক মারধরের ঘটনা ঘটে। অভিযুক্ত দাতিয়াপাড়া গ্রামের জয়নাল মিয়ার ছেলে ঈসমাইল হোসেন(৪৫)।
স্থানীয় প্রত্যক্ষ দর্শী সুত্রে জানা যায় দীর্ঘদিন ধরেই মানসিক ভারসাম্যহীন ভবঘুরে ওই নারী উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের সাতুর নতুন বাজার এলাকায় অবস্থান করে আসছেন। প্রায় সময়ই মায়াবী কন্ঠে গান গায়ে বেড়ায়। স্থানীয় ব্যবসায়ীদের দেয়া চলে তার জীবন।
প্রতিদিনের মতোই ওই নারী প্রলাপ শুরু করলে ঈসমাইল ক্ষিপ্ত হয়ে তাঁকে কাঠের চেলা দিয়ে বেধড়ক মারধর করে মাথা ফাটিয়ে দেয়। এসময় ওই মানসিক ভারসাম্যহীন ভবঘুরে নারীর মাথা থেকে প্রচুর রক্তক্ষরণ শুরু হয়। প্রত্যক্ষ দর্শীরা ছুটে এসে ঈমাইলের বেধড়ক মারধরের কবল থেকে ওই মানসিক ভারসাম্যহীন ভবঘুরে নারীকে উদ্ধার করে। তৎক্ষণাৎ সাতুর নতুন বাজারে একটি ফার্মেসীতে ওই মানসিক ভারসাম্যহীন ভবঘুরে নারীকে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর হাসপাতালে চিকিৎসাদীন রয়েছে।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরান হোসেন প্রতিনিধিকে বলেন, ঘটনাটি শোনার পর ঘটনাস্থলে আমি ফোর্স পাঠিয়েছি।
আজকের সিলেট/এপি
মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি 








