শনিবার যেসব এলাকায় ৪ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০১:০৬ PM

শনিবার যেসব এলাকায় ৪ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪/০৪/২০২৬ ১১:৩৯:৪৯ AM

শনিবার যেসব এলাকায় ৪ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না


উন্নয়নমূলক কাজের জন্য সিলেটের বিভিন্ন এলাকায় শনিবার ৪ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না। গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন বিদ্যৎ উন্নয়ন বোর্ড সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-৪ এর নির্বাহী প্রকৌশলী অনিক সরকার।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩৩/১১ কেভি শেখঘাট উপকেন্দ্রের বিকল্প ৩৩ কেভি সোর্স লাইন নিমার্ণ কাজের জন্য শনিবার সকাল ৬ টা থেকে সকাল ১০ টা পর্যন্ত বিক্রয় ও বিতরণ বিভাগ-৪ এর আওতাধীন ১১ কেভি পাঠানটুলা ফিডারের পাঠানটুলা, শ্রাবনী, নিকুঞ্জ, লতিফ মঞ্জিল, পল্লবী আ/এ, মদিনা মার্কেট, ইত্যাদি এলাকা এবং ১১ কেভি বিমানবন্দর ফিডারের লাভলী রোড, তপোবন আ/এ, বর্ণমালা স্কুল, আল-মদিনা টাওয়ার, মদিনা মার্কেট বাজার, আখরাগলি, বাগবাড়ী, সুরমা আ/এ, লেকসিটিসহ আশপাশ ইত্যাদি এলাকা সমূহে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

কাজ শেষ হইয়া গেলে নির্ধারিত সময়ের পূর্বেও বিদ্যুৎ সরবরাহ চালু করা হইতে পারে এবং গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে বিউবো।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর