ট্রাম্পের নৈশভোজে গুলি, সন্দেহভাজন বন্দুকধারী গ্রেপ্তার
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৮:১৮ PM

ট্রাম্পের নৈশভোজে গুলি, সন্দেহভাজন বন্দুকধারী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৬/০৪/২০২৬ ১০:১০:৫২ AM

ট্রাম্পের নৈশভোজে গুলি, সন্দেহভাজন বন্দুকধারী গ্রেপ্তার


যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের একটি হোটেলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নৈশভোজের সময় ‘গুলির’ ঘটনা ঘটেছে। ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়াসহ অন্যান্য অতিথিরা অক্ষত আছেন। এ ঘটনায় সন্দেহভাজন এক বন্দুকধারীকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার স্থানীয় সময় রাতে ওয়াশিংটন হিলটন হোটেলে বিভিন্ন সংবাদমাধ্যমের হোয়াইট হাউস সংবাদদাতাদের সঙ্গে নৈশভোজে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।

জাঁকজমকপূর্ণ এ আয়োজনে হঠাৎ বিকট শব্দ শোনা যায়। এ ঘটনায় নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিসের সদস্যরা জরুরি ভিত্তিতে সেখান থেকে প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়াকে সরিয়ে নেন। অন্যান্য অতিথিদেরও নিরাপদে সরিয়ে নেওয়া হয়। গুলির শব্দ শোনার পর সরিয়ে নেওয়া হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে।

পরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই তার ট্রুথ সোশ্যালে জানান, সন্দেহভাজন বন্দুকধারীকে গ্রেপ্তার করা হয়েছে।

ঘটনাস্থলে থাকা নিরাপত্তা বাহিনীর একজন সদস্যের বরাতে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে, সেখানে সাত থেকে আটটি গুলির শব্দ শোনা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গুলির শব্দে সিক্রেট সার্ভিসের সদস্যরা ট্রাম্প ও মেলানিয়াকে দ্রুত নৈশভোজের স্থান থেকে সরিয়ে নেন। এর আগে দুজন মঞ্চের পেছনে অবস্থান নিয়েছিলেন।

অতিথিদের অনেককেই টেবিলের নিচে সাময়িক আশ্রয় নিতে দেখা যায়। নৈশভোজে ২ হাজার ৬০০ অতিথি উপস্থিত ছিলেন। সবাই অক্ষত আছেন।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর