বাস ভাড়ার নতুন তালিকা প্রকাশ
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৮:১৪ PM

বাস ভাড়ার নতুন তালিকা প্রকাশ

আজকের সিলেট ডেস্ক

প্রকাশিত: ২৬/০৪/২০২৬ ১০:১২:০৪ AM

বাস ভাড়ার নতুন তালিকা প্রকাশ


জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পর বাস-মিনিবাসের নতুন ভাড়ার তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। ঢাকা ও চট্টগ্রাম মহানগর এবং ঢাকার আশপাশের জেলার সঙ্গে আন্তঃজেলা ও দূরপাল্লার বাস ভাড়ার তালিকাও প্রকাশ করা হয়েছে।

ডিজেলসহ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে গত ২৩ এপ্রিল সরকার সব ধরনের বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বৃদ্ধির ঘোষণা দেয়। ওইদিন থেকেই নতুন ভাড়া কার্যকর হওয়ার কথা থাকলেও বিআরটিএ শনিবার ভাড়ার নতুন তালিকা প্রকাশ করেছে। তবে রাজধানীতে গত দুই দিন আগের ভাড়াতেই বাস চলেছে।

ভাড়ার নতুন তালিকা অনুযায়ী, রাজধানীতে সর্বনিম্ন ভাড়া ১০ টাকা নির্ধারণ করা হয়েছে। ভাড়া ভগ্নাংশের ক্ষেত্রে ৫০ পয়সার বেশি হলে ১ টাকা যুক্ত হবে। ৫০ পয়সার কম হলে সেটা নেওয়া যাবে না।
তবে গ্যাসচালিত বাসের ক্ষেত্রে নতুন ভাড়া কার্যকর হবে না।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর