হবিগঞ্জের চুনারুঘাটে বজ্রপাতে এক এসএসসি পরীক্ষার্থীর নিহত হয়েছে। নিহত পরীক্ষার্থীর নাম মোহাম্মদ মবিন মিয়া (১৬)। তার বাড়ি চুনারুঘাট উপজেলার পাইকপাড়া ইউনিয়নের দৌলতখাবাদ গ্রামে। সে চান্দপুর তাহের শামছুরনাহার উচ্চ বিদ্যালয়ের এবারের এসএসসি পরীক্ষার্থী ছিল৷
মঙ্গলবার সকালে চুনারুঘাট উপজেলায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকালে বৃষ্টির মধ্যে এসএসসি পরীক্ষা দিতে যাওয়ার সময় বজ্রাঘাতে আহত হয় শিক্ষার্থী মবিন মিয়া৷ আহতাবস্থায় তাকে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ সকাল সাড়ে ৯টার দিকে বাড়ি থেকে এসএসসি পরীক্ষা দিতে স্কুলে যাওয়ার পথে বজ্রপাতে মবিন মিয়া মৃত্যুবরণ করে৷
আজকের সিলেট/এপি/প্রতিনিধি
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি 








