বাহুবলে পিকআপ উল্টে নিহত ২
রবিবার, ১৭ মে ২০২৬, ০৯:১১ AM

বাহুবলে পিকআপ উল্টে নিহত ২

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১১/০৩/২০২৪ ১০:৫৩:৩৫ AM

বাহুবলে পিকআপ উল্টে নিহত ২


ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের বাহুবল উপজেলার পুটিজুরী ইউনিয়নের হাসনাবাদ ডাকবাংলোর সামনে পিকআপ উল্টে জহুর মিয়া (৫৫) ও নুরুল আমিন (৩৫) নামে দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত জহুর মিয়াউপজেলার হিলালপুর গ্রামের মৃত চন্দু মিয়ার ছেলে ও নুরুল আমিন উপজেলার অলুয়া গ্রামের মৃত সিজিল মিয়ার ছেলে।

রোববার রাতে এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। দুর্ঘটনার কারণে এ মহাসড়কে দীর্ঘক্ষণ যানবাহন চলাচল বন্ধ ছিল।

জানা যায়, উপজেলার পুটিজুরী ইউনিয়নের হিলালপুর গ্রামের মৃত মোস্তফা মিয়ার ছেলে মাওলানা মিজান মিয়া পিকআপ ভ্যান বোঝাই দিয়ে নিজ ঘরের দরজা জানালার কাঠ নিয়ে বাড়িতে আসছিলেন। পিকআপ ভ্যানটি ঢাকা সিলেট মহাসড়কের শেওড়াতলী নামক স্থানে আসা মাত্রই নিয়ন্ত্রন হারিয়ে মহাসড়কে উল্টে যায়। এসময় পিকআপ ভ্যানে থাকা নিহত ২ জন সহ আরো ২ জন গুরুতর আহত হন।

তাৎক্ষনিক ভাবে আহতদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জহুর মিয়াকে মৃত ঘোষণা করেন এবং গুরুতর আহত অবস্থায় নুরুল আমিন, ফজলু মিয়া ও মিজান মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল প্রেরণ করা হয়। সিলেট নিয়ে যাওয়ার পথে নুরুল আমিন এর মৃত্যু হয়।

বাহুবল থানার ওসি মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর