‘লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’—এই প্রতিপাদ্য সামনে রেখে ডিজিটাল লেনদেনে সচেতনতা বাড়াতে দুই দিনব্যাপী ক্যাশলেস ব্যাংকিং ক্যাম্পেইন কার্যক্রম শুরু করেছে পূবালী ব্যাংক সিলেটের দক্ষিণ সুরমার বরইকান্দি শাখা।
সোমবার সকালে দক্ষিণ সুরমার চন্ডিপুল নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ক্যাশলেস ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে ক্যাশলেস ব্যাংকিং ক্যাম্পেইনের উদ্বোধন করেন পূবালী ব্যাংক পিএলসি সিলেটের মহাব্যবস্থাপক শফিউল হাসান চৌধুরী।
বরকান্দি শাখার ব্যবস্থাপক মোহাম্মদ নোমান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপ মহাব্যবস্থাপক অঞ্চল প্রধান (পূর্ব) ফজলুল কবির চৌধুরী, উপ মহাব্যবস্থাপক অঞ্চল প্রধান (পশ্চিম) রুহুল আমিন।
এসময় উপস্থিত ছিলেন আঞ্চলিক ব্যাংকিংয়ের সিনিয়র প্রিন্সিপাল অফিসার দস্তগীর আলম, বরকান্দি শাখার প্রিন্সিপাল অফিসার পলাশ মুখার্জিসহ গ্রাহক ও ব্যাংকের কর্মকর্তাবৃন্দ।
আজকের সিলেট/এপি
নিউজ ডেস্ক 








