চুনারুঘাটে সড়ক দূর্ঘটনায় মোটর সাইকেল আরোহী নিহত
রবিবার, ১৭ মে ২০২৬, ০১:২৫ AM

চুনারুঘাটে সড়ক দূর্ঘটনায় মোটর সাইকেল আরোহী নিহত

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১১/০৩/২০২৪ ০৫:১৩:১৮ AM

চুনারুঘাটে সড়ক দূর্ঘটনায়  মোটর সাইকেল আরোহী নিহত


হবিগঞ্জের চুনারুঘাটে সড়ক দূর্ঘটনায়  মোটর সাইকেল আরোহী এক তরুণ নিহত হয়েছেন। তার নাম বিশাল উড়াং (২০)।এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন। তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রোববার দিবাগত মধ্যরাতে এ দুর্ঘটনা ঘটে।

চুনারুঘাট থানার ওসি হিল্লোল রায় জানান, উপজেলার গাজীগঞ্জ বাজারে একটি মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এতে গুরুতর আহত হয় নাছিমাবাদ চা বাগানের বিশাল উড়াং (২০) নামে এক তরুণ। রাতেই চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। সে ওই চা বাগানের আকাশ উড়াংয়ের ছেলে।

আজকের সিলেট /প্রতিনিধি/ কে.আর

সিলেটজুড়ে


মহানগর