হবিগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১
রবিবার, ১০ মে ২০২৬, ০৭:৩২ PM

হবিগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১০/০৫/২০২৬ ০৭:০৫:২১ PM

হবিগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১


হবিগঞ্জে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জাহিদুল ইসলাম নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত জাহিদুল ইসলাম হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর এলাকার আব্দুল হামিদের ছেলে।

রোববার হবিগঞ্জ - নছরপুর বাইপাশ সড়কে এ দুর্ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ সদর থানার ওসি জাহিদ হোসেন। 

পুলিশ সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ধুলিয়াখাল বাইপাস সড়কে বাউলঘরের কাছে হবিগঞ্জ মাধবপুর চলাচলকারি একটি বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী জাহিদুল ইসলামের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মোটরসাইকেলটি জব্দ করা হয়। 

হবিগঞ্জ সদর থানার ওসি জাহিদ হোসেন বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর