সিলেটে হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু
রবিবার, ১০ মে ২০২৬, ০৮:১৮ PM

সিলেটে হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০/০৫/২০২৬ ০৭:০৭:৩৫ PM

সিলেটে হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

ছবি : সংগৃহীত


সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যায় বলে জানিয়েছেন সিলেট স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম।

এ নিয়ে সিলেট বিভাগে হাম ও হামের উপসর্গ নিয়ে শিশু মৃত্যুর সংখ্যা ২৬ জনে দাঁড়াল।

শিশু দুটি হলেন- হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার আবদুল্লাহপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে আকরামুল (৯ মাস) ও সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া গ্রামের ইমরান মিয়ার ছেলে সাইফান (৮ মাস)।

শিশু আকরামুল সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ও সাইফান শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে মারা যায়।

একই সঙ্গে শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ১২২ জন রোগী ভর্তি হয়েছেন।

সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল সর্বোচ্চ ৫৪ জন ভর্তি আছেন। রোববার স্বাস্থ্য সিলেট বিভাগীয় কার্যালয়ের পাঠানো এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য বিভাগের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সিলেটে হাম ও হামের উপসর্গে ২৬ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে মারা গেছে ২৩ শিশু এবং হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ৩ শিশু।

এছাড়া ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সিলেটে ২৬৮ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।

উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ১৪২ জনের হাম শনাক্ত হয়েছে।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর